ঢাকা জেলা এবং এর অন্তর্গত উপজেলা সমূহের ম্যাপ

আমাদের সম্পর্কে জানুন

এলজিএসপি সংক্রান্ত যে কোন পরামর্শ বা অভিযোগের জন্য ইমেইল করুন : lgsp2dhaka@gmail.com

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪

জরুরী



আগামী ২৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখে ঢাকা জেলার ইউপি সচিবদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বেতন প্রদানের লক্ষ্যে সকল ইউপি সচিবগন জেলা প্রশাসক মহোদয়ের কনফারেন্সরুমে সকাল ৯.০০ টায় উপস্থিত থাকবেন। ঐদিন এলজিএসপি-২ এর কার্যক্রম পর্যালোচনা করা হবে।সকল ইউপি সচিবকে নিম্নলিখিত তথ্যাদি সহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
১. ইউপি'র ধার্য্যকৃত বার্ষিক করের পরিমান=
২. এলজিএসপি-২ এর ২০১৩-১৪ অর্থবছরের স্কিম অগ্রগতির তথ্য নিম্নোক্ত ছকে-
ইউনিয়নেরনাম:                                                                                                                             ইউপি চেয়ারম্যানের নাম:                    মোবাইল নং:                                                               ইউপি সচিবের নাম:                          মোবাইল নং:                                                                বিবিজি’র বরাদ্দ:            পিবিজি’র বরাদ্দ:                  মোট বরাদ্দ:
ক্র/নং
স্কিমের নাম
ওয়ার্ড নং
     বরাদ্দ
ব্যয়িত অর্থ
মন্তব্য
০১





০২





০৩





০৪





০৫





০৬





                                                            মোট



*মন্তব্যের কলামে কোন স্কিমটি বিবিজি’র বরাদ্দের স্কিম, কোনটি পিবিজি বরাদ্দের স্কিম, কোনটি মহিলাদের অগ্রাধিকার প্রাপ্ত স্কিম এবং কোনটি বিগত বছরের অব্যয়িত অর্থের স্কিম তা’ আবশ্যিকভাবে উল্লেখ থাকতে হবে।

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪

ঢাকা জেলার ইউপি সচিবদের বেতন সংক্রান্ত


আগামী ২৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখে জেলা প্রশাসক কার্যালয়, ঢাকা এর কনফারেন্স রুমে ঢাকা জেলার ইউপি সচিবদের বেতন ভাতা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সম্পাদনের লক্ষ্য সকাল ৯.০০ টায় সকল ইউপি সচিবকে এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয় পত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

UP Secretary Salary related letter


সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

ঢাকা জেলার এলজিএসপি-২ এর অভিযোগ বাক্স



ঢাকা জেলার এলজিএসপি-২ এর অভিযোগ বাক্স
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত ঢাকা জেলার ০৫ টি উপজেলা ও ০১ টি সার্কেলের আওতায় মোট ৭৯ টি ইউনিয়নে এলজিএসপি-২ এর কার্যক্রম সংক্রান্ত যে কোন অভিযোগ জেলা প্রশাসক কার্যালয়, ঢাকা এর স্থানীয় সরকার শাখার সম্মুখে অভিযোগ বাক্সে প্রদান করা যাবে। এছাড়া lgsp2dhaka@gmail.com ই-মেইলে ও দাখিল করা যাবে।  

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪

ফাপাড অডিট কার্যক্রম

ঢাকা জেলার উপরোক্ত ইউপি সমূহে পাশে বর্নিত তারিখে ফাপাড অডিট কার্যক্রম পরিচালিত হবে। 
সংশ্লিষ্ট সকল ইউপি সচিবকে সকল ফাইলপত্র হালনাগাদ করে রাখার জন্য বলা হলো।

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪

ঢাকা জেলার সকল ইউপি সচিবদের দৃষ্টি আকর্ষন করছি।



ঢাকা জেলার সকল ইউপি সচিবদের দৃষ্টি আকর্ষন করছি।
প্রকল্প সদর দপ্তর হতে যে সকল ইউপিতে গভীর ও অগভীর নলকুপ এলজিএসপি-২ এর বরাদ্দে স্থাপন করা হয়েছে তা' আর্সেনিকমুক্ত কি না তা' পাবলিক হেলথের প্রকৌশলীর মাধ্যমে নিশ্চিত করতে বলা হয়েছে। কাজেই যে সকল ইউপি এলজিএসপি-২ এর বরাদ্দে গভীর ও অগভীর নলকুপ  স্থাপন করেছেন তাদের দ্রুত পাবলিক হেলথের প্রকৌশলীর নিকট হতে নলকুপসমূহ আর্সেনিক মুক্ত কি না তা'র প্রত্যয়ন সংগ্রহের অনুরোধ করা হলো।   

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

District Coordination Committee Meeting, Dhaka


সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪

বিভাগীয় কমিশনার জনাব মো: জিল্লার রহমান মাতুয়াইল ইউনিয়ন পরিদর্শন

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মো: জিল্লার রহমান মাতুয়াইল ইউনিয়ন পরিদর্শন করেন এবং এলজিএসপি-২ এর স্কিম উদ্ধোধন করেন।